অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।