সম্প্রতি মাদক নিয়ে পার্টিতে গিয় ধরা পড়েছিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খান। গত ৪৮ ঘণ্টায় তাকে নিয়ে আলোচনায় বারবার উঠে এসেছে আরো একটি নাম। মুনমুন ধমেচা। প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানের সাথে গ্রেফতার হয়েছেন তিনিও।
জানা যায়, মুনমুন ধমেচার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। শাহরুখপুত্রের সাথে ‘গাঢ় বন্ধুত্ব’ ছিল তার। ইতোমধ্যে এনিয়ে শুরু হয়েছে বিভিন্ন গুঞ্জন।
বিভিন্ন সূত্র বলছে, মধ্য প্রদেশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল। ওই সূত্রেই বলিউড তারকাদের সাথেও তার ওঠাবসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তার অনুগামীর সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি। ২০১৪ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন। এখনো পর্যন্ত তার পোস্টের সংখ্যা ১৩৪। তবে সেগুলোর মধ্যে কোনো ছবিতেই শাহরুখ-পুত্রের সাথে দেখা যায়নি তাকে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদে মাদক নেয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। সোমবার আরিয়ানের সাথেই আদালতে তোলা হবে তাকে। আরো কয়েক দিন তাকে হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা








