কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুইবেকের প্রাদেশিক পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছুক্ষণ পরে তারা খবর পায় যে, সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকায় মহাসড়কের পাশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
পুলিশের এক মুখপাত্র জানান, জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনাস্থলেই হেলিকপ্টারে থাকা চারজনকেই মৃত ঘোষণা করা হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি, বিবিসি





