ভয়াবহ বন্যার পর নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মাত্রার দুর্যোগ ‘এর আগে কখনো দেখা যায়নি’। ‘মজবুত ভবনগুলোও পানিতে ভেসে গেছে’।

তিনি জানান, ৫০ থেকে ৬০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ‘দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন’।

যুক্তরাষ্ট্র নেপালের নেতৃত্বের সাথে কথা বলেছে এবং যেকোনো ধরনের সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে বলেও জানান ট্রাম্প।

সূত্র : বিবিসি