সিরিয়ার পশ্চিমাঞ্চলের হোম্স প্রদেশে বুধবার (৩০ সেপ্টেম্বর) একটি বাসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা সানা।
প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, মাসিয়াফ সেতুর কাছে বাসটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এর আগে সিরিয়ার আল-ইখবারিয়া টিভি এই ঘটনার খবর জানিয়েছিল এবং বলেছিল যে, একটি ‘অজ্ঞাত গোষ্ঠী’ এই হামলা চালিয়েছে।
সম্প্রচারমাধ্যমটির তথ্যমতে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আহতদের সহায়তায় কাজ করছিল এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছিল।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
