বাব আল-মানদেব প্রণালীর ওপর অবস্থিত কৌশলগত কাহবুব পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াই চলছে।
ইয়েমেনের আল-সুবাইহা উপজাতির সংহতিতে সরকারি বাহিনীর সাথে হাউছি মিলিশিয়াদের এই সংঘাত অব্যাহত রয়েছে বলে আল জাজিরা, রোববার (৪ সেপ্টেম্বর) জানায়।
সম্প্রতি হাউছিদের কাছে হাতছাড়া হওয়া এলাকাগুলো পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান। আর এতেই রণক্ষেত্রে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
উঁচু এই পাহাড়গুলোর দখল থাকলে লোহিত সাগর উপকূলে হাউছিদের অবস্থান নিরাপত্তা ও কৌশলগত সুবিধা পাবে। এতে করে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখা সহজ হবে এবং প্রতিপক্ষের জন্য তা থামানো কঠিন হয়ে পড়বে।





