পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমদ আনজুম। বুধবার পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইংস এক বিবৃতিতে এই তথ্য জানায়।
এদিকে আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদকে নতুন দায়িত্ব পাকিস্তান সেনাবাহিনীর পেশওয়ার ক্রুপসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিশেষ ক্ষমতাবলে আইএসআইয়ের প্রধানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়োগ দেন। সামরিক বাহিনীর প্রধানের সাথে আলোচনাসাপেক্ষেই এই নিয়োগ দেন প্রধানমন্ত্রী।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল আনজুম পাকিস্তানি সেনাবাহিনীর করাচি ক্রুপসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাঞ্জাবের রাওয়ালপিন্ডি জেলার গুজার খানের বাসিন্দা লেফটেন্যান্ট জেনারেল আনজুম পাকিস্তানের মিলিটারি একাডেমির ৭৮তম লং কোর্স সমাপ্তের পর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন।
সূত্র : ডন








