এবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির প্রচারে মোদির পাশাপাশি সমানভাবে উঠে এসেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করতে পারলে ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অমিত শাহের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলে মনে করছে বিজেপির একাংশ। বুথফেরত সমীক্ষায় প্রায় সমস্ত সংস্থাই উত্তরপ্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছে।
অন্যদিকে, শিরোমণি অকালি দল আর কংগ্রেসের রাজনীতিতে বিভক্ত পাঞ্জাবে এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে রয়েছে বলে বুথফেরত সমীক্ষাগুলো দাবি করেছে। এবার সমগ্র পাঞ্জাবে আম আদমি পার্টির ঝাড়ু প্রতীকের জয়জয়কার চলছে। ৪০ আসনের গোয়ায় এবার ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে বলে কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে। নির্ণায়ক হতে পারে তৃণমূল-মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এনজিপি) জোটের ভূমিকা। বস্তুত, এবারই প্রথম গোয়ায় প্রথম ভোটে লড়ছে তৃণমূল। ২০১৭-য় গোয়া ও মণিপুরে কংগ্রেসের চেয়ে কম আসনে জিতেও সরকার গড়েছিল বিজেপি। অন্য দিকে উত্তরাখণ্ডেও এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়।
৫ রাজ্যের ফলের সর্বশেষ আপডেট
উত্তরপ্রদেশ: বিজেপি-২৭৩, সপা-১২৬, কংগ্রেস-২, বিএসপি-১, অন্যান্য-১
পাঞ্জাব: আপ-৯২, কংগ্রেস-১৮, শিরোমণি অকালি দল-৪, বিজেপি-২, অন্যান্য-১
গোয়া: বিজেপি-২০, কংগ্রেস-১২, তৃণমূল-এমজিপি-২, আপ-২, অন্যান্য-৪
মণিপুর: বিজেপি-২৮, কংগ্রেস-৯, এনপিপি-৮, এনপিএফ-৫, অন্যান্য-৪ (৬ আসনের ফলের প্রবণতা এখনও পাওয়া যায়নি)
উত্তরাখণ্ড: বিজেপি-৪৯, কংগ্রেস-১৭, আপ-০, অন্যান্য-৪
সূত্র : ভারতীয় গণমাধ্যম








