ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ‘স্থানীয় সময় আজ দুপুরে প্রেসিডেন্ট শি জিনপিং বিশেষ বিমানে নয়াদিল্লিতে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।’
সূত্র : বাসস








