চীন সতর্ক করে বলেছে, ভূমিধসের কারণে তৈরি হওয়া হ্রদটির পানি উপচে পড়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে।

ভূমিধসে নেমে আসা মাটি, পাথর ও ধ্বংসাবশেষ নদীর প্রবাহ আটকে দেয়ায় এই হ্রদ তৈরি হয়েছে। সেখানে পানি জমতে থাকায় হ্রদটির বাঁধের মতো অংশ ভেঙে হঠাৎ বিপুল পরিমাণ পানি নেমে আসার আশঙ্কা রয়েছে।

এই ঝুঁকির কারণে শুক্রবার (২৮ আগস্ট) কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছিল।

পরে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে। বিবিসি