ভয়াবহ আকস্মিক বন্যার পর নেপালে এখনো উদ্ধার অভিযান চলছে।

বন্যায় বিভিন্ন এলাকায় আটকেপড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাইরেও নিখোঁজ স্বজনদের খোঁজে অপেক্ষা করছে বহু মানুষ।

পরিবারের সদস্যদের বিষয়ে জানতে কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে দেখা গেছে তাদের। বিবিসি