বাংলাদেশ এগিয়ে যাক। শিল্পে সমৃৃদ্ধ হোক তা অনেক বিদেশী রাষ্ট্র চায় না। বাংলাদেশকে পরনির্ভরশীল হিসেবে দেখতেই পছন্দ করে ওই সব দেশ।
আমাদের দেশের বৈদেশিক আয়ের অন্যতম উৎস তৈরী পোশাক শিল্প খাত। ক’দিন পরপরই এ খাতে দেখা দেয় শ্রমিক আন্দোলন। এসব শ্রমিক আন্দোলন থেকে ফায়দা লুটে যে সব দেশ তারা বাংলাদেশের কল্যাণ চায় না। শ্রমিক আন্দোলনের কারণে গার্মেন্ট সেক্টর অস্থিতিশীল হলে উৎপাদন ব্যাহত হয়। এতে করে যথাসময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশী বায়াররা মুখ ফিরিয়ে নেন। অর্ডার বাতিল করেন। ফলে তৈরী পোশাক খাতে আমাদের সাথে যেসব দেশ প্রতিযোগিতায় রয়েছে; তারা লাভবান হয়। এ জন্য শ্রমিক আন্দোলনের পেছনের কারণগুলো শনাক্ত করা জরুরি হয়ে পড়েছে। তবে শুধু ষড়যন্ত্র তত্ত্বের সন্ধান না করে মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে কি না তাও নজরদারিতে আনা প্রয়োজন। তার সাথে এটাও আমলে নিতে হবে, গার্মেন্ট সেক্টরে বিরাজমান শ্রমিক অসন্তোষ এবং যখন তখন গড়ে ওঠা শ্রমিক আন্দোলনের কোনো যৌক্তিকতা রয়েছে কি না, সেদিকেও দৃষ্টি ফেরাতে হবে।
গার্মেন্ট শিল্পে এ দেশে অরাজক পরিস্থিতি নতুন কিছু নয়। আশির দশক থেকে বাংলাদেশে এ শিল্পের উত্থান। বাংলাদেশে সস্তায় শ্রমিক পাওয়া যায় এবং আমাদের দেশের নারীদের হাতের নিখুঁত কাজ এ শিল্পের আরো শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। তবে এ শিল্পই যে বহু দশক ভালো ফল দেবে তা নয়। অন্যান্য শিল্পের দিকেও নজর দেয়া দরকার। এ দেশে দক্ষ লোক থাকা সত্ত্বেও গার্মেন্ট শিল্পে প্রতিবেশী একটি দেশের নাগরিকেরা গুরুত্বপূর্ণ পদে কাজ করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন। নানা ঘটনায় তারা তৎপর থাকতে পারেন বলে দেশের মানুষের ধারণা। এসব ঘটনা ঘটিয়ে তারা বিশেষ ফায়দা হাসিল করতে পারেন। তা ছাড়া এ দেশে শ্রমিক নেতা-নেত্রীর নামে অনেকে আছেনÑ যারা গার্মেন্ট মালিকদের কাছে থেকে প্রতি মাসে মাসোহারা পান বলে চাউর আছে।
অন্য দিকে শ্রমিকেরা অব্যাহতভাবে ঠকেই যাচ্ছেন। তাদের তেমন কোনো উন্নতি বা অগ্রগতি নেই। জীবনমান যে তিমিরে ছিল সেখানেই স্থবির হয়ে আছে। শ্রমিকদের নিয়ে আমাদের দেশে নানা পক্ষ মতলবি কাজকারবার করে থাকে।
অন্যদিকে, অনেক গার্মেন্ট মালিক উচ্চ মুনাফার লোভে শ্রমিকদের ন্যায্য পাওনা দেন না। মুনাফার সবটুকু তারা গ্রাস করতে চান। কমপ্লায়েন্সের নামে অনেক কারখানা মালিক শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। হ
বাংলাদেশ এগিয়ে যাক। শিল্পে সমৃৃদ্ধ হোক তা অনেক বিদেশী রাষ্ট্র চায় না। বাংলাদেশকে পরনির্ভরশীল হিসেবে দেখতেই পছন্দ করে ওই সব দেশ। আমাদের দেশের বৈদেশিক আয়ের...
