(গত দিনের পর)
এবার লাঠি হাতে নিয়ে তারা এক এক করে আমাদের সবাইকে নামিয়ে দিলো জাহাজ থেকে। আমরা তখন নিরুপায়। বান্দরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুঃসাহস হলো না কারো। আমাদের নামিয়ে দিয়ে বান্দররা জাহাজটাকে নিজেদের মতো করে চালাতে লাগল। জাহাজ চালাতে জানে না ওরা। জাহাজ আপন খেয়ালে চলছে, আর সেই আনন্দে বানরেরাও লাফাচ্ছে। জাহাজের ডেকে ডিগবাজি খাচ্ছে কেউ কেউ।
কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের সওদাপত্রে ঠাসা জাহাজখানা নিয়ে ওরা মাঝ দরিয়ায় হাওয়া হয়ে গেল। আমরা পড়ে রইলাম নির্জন বান্দর দ্বীপে। আমাদের অনেকেই কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কান্নাকাটি করেইবা লাভ কী? বিদেশে বিপর্যয় ঘটতেই পারে। তার জন্য আগে থেকে যেমন সতর্ক হওয়া যায় না, তেমনি বিপদ এসে গেলে ভেঙে পড়াও সঙ্গত নয়। অবস্থা ও সময়ের সাথে মানিয়ে চলাই বিচক্ষণতা।
(চলবে)
