এগার.
তারা ভাবল, সেখানে গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে। সামনের দিকে অগ্রসর হতেই মনে হলো, কে যেন তাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তারা অনেকটা দৌড়ের ভঙ্গিতে এগোতে থাকল। হঠাৎ তাদের সামনে একটি দরজা পড়ল।
আচমকা খুলে গেল। তারা একে একে সবাই ভেতরে ঢুকে গেল। ঘুটঘুটে অন্ধকার। আঁশটে গন্ধ। মৃদু গোঙানির শব্দ। তাদের হাতে কোনো টর্চ নেই। মোবাইলের মৃদু আলোতে যতটুকু দেখা যায়। তারা উদ্ভ্রান্তের মতো সামনের দিকে হাঁটতে লাগল। কিছুদূর যাওয়ার পর তাদের সম্বিত ফিরল। তারা বুঝতে পারল কোনো এক গুহায় তারা ঢুকে পড়েছে। আঁকাবাঁকা গুহা। গুহার ভেতর অনেক গুহা। তারা পথ হারিয়ে ফেলেছে। মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে। তারা ভাবছে, একজনকে খুঁজতে গিয়ে আমরা সবাই না হারিয়ে যাই!একটা উপায় বের করতে হবে। এবং তাড়াতাড়ি করতে হবে। নইলে কিছুক্ষণ পর মোবাইলের আলোও থাকবে না। ভয়াবহ ভয়াবহ বিপদে পড়ে যাবে। অনেকের মনোবুল ভেঙে গেছে। তাদের দলনেতা বিভিন্নভাবে সাহস দিচ্ছেন। আতঙ্ক ছোঁয়াচে। কেউ একজন ভয়ে চিৎকার দিলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তখন মাথা কাজ করবে না। বিপদে মাথা ঠাণ্ডা রাখতে হয়। মাথা গরম করে কোনো ভালো কাজ হয় না। সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। সবাই ক্লান্ত হয়ে গেছে। (চলবে)