(গত দিনের পর)
কিন্তু ভেবে আর লাভ কী? নসিবে যা লেখা আছে তা হবেই। আল্লাহই একমাত্র ভরসা। তিনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না এখন।
প্রাসাদের বাইরে বেরিয়ে এলাম সবাই। সারা দিন দ্বীপের এদিক ওদিক ঘুরলাম। লুকিয়ে থাকার মতো কোনো একটা গুহা বা ডেরা যদি পাওয়া যায়। কিন্তু আতিপাতি করে খুঁজে কোথাও কিছু পাওয়া গেল না। সারা দ্বীপে আর কোনো বাড়িঘর নেই। নেই আর কোনো পাহাড় পর্বত। নেই কোনো গহীন জঙ্গল। সর্বত্রই ফাঁকা, গাছপালা, ফলফলালি ও উন্মুক্ত প্রান্তর। সন্ধ্যা নেমে এলো ফের। আমরা নিরুপায় হয়ে আবার সেই রাক্ষস পুরীতেই ফিরে এলাম। এ ছাড়া উপায়ই বা কী? রাক্ষসটার একটা গুণ আছে বটে! সে আমাদের একজনকে ছাড়া দু’জনকে এক সঙ্গে খাবে না। কিন্তু এই অরক্ষিত গাছতলায় রাত কাটানোর কী ভরসা।
(চলবে)
(গত দিনের পর)কিন্তু ভেবে আর লাভ কী? নসিবে যা লেখা আছে তা হবেই। আল্লাহই একমাত্র ভরসা। তিনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না এখন।প্রাসাদের বাইরে...
