ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো বিমানবাহী জাহাজের নাম শুনে থাকবে। এটি কী? বিশাল আকৃতির জলযান, যা ব্যবহার করা হয় যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনের কাজে। এতে নৌ ও বিমানসেনা অবস্থানের ব্যবস্থাও থাকে। বিমানবাহী জাহাজের অপর নাম ‘বিমানবাহী রণতরী’। এই রণতরীর অধিকারী দেশ শত্রুদেশের কাছাকাছি বা উপকূলে এটি ভিড়িয়ে প্রয়োজনে বিমান হামলা চালাতে পারে। সবচেয়ে বেশি বিমানবাহী রণতরী আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এ দেশে এমন রণতরী প্রায় ১ ডজন। চীন, রাশিয়া, ভারত ও ব্রাজিলেরও আছে । তুরস্ক ও ইরানের আছে ড্রোনবাহী যুদ্ধজাহাজ; এক ধরনের বিমানবাহী রণতরী।
