নবীজী আমার মানবশ্রেষ্ঠ
নবী জান্নাতি ফুল,
তাঁহারি জন্য ধন্য হয়েছে
জগতে মানবকুল।
তাঁহারি জন্য মরুমুল্লুকে
ফুটিল গোলাপ ফুল
পরশে তাঁহার সকল মানুষ
সোনা হয় বিলকুল।
আসুন তাহলে হিংসা ছাড়িয়া
তাঁর পথ ধরে চলি,
প্রীতির বাঁধনে অন্তর বেঁধে
করি সবে মিতালি।