গত দিনের পর
আর সাথে সাথে আগুন ধপ করে জ্বলে চারিদিকে ছড়িয়ে পড়ে।
বিড়ালের পায়ে আগুন লাগায় বিড়ালেরও আর হুঁশ থাকে না তখন। প্রচণ্ড যন্ত্রণায় বিড়ালটি ছোটাছুটি করতে থাকে। এতে আগুন আরো দ্রুত ছড়িয়ে যায গুদাম ঘরে। এক সময় পুরো গুদাম ঘর দাউ-দাউ করে জ্বলে ওঠে। বিড়ালটি তখন কাণ্ডজ্ঞান হারিয়ে দেয় এক লাফ। এক লাফে সে পড়ে যায় গুদাম ঘরের পাশের এক চৌবাচ্চায়। পানি ভর্তি চৌবাচ্চায় চুবোনি খেয়ে সে যাত্রায় রক্ষা পায় বিড়াল। বিড়ালটি প্রাণে বেঁচে গেলেও আগুনে মুহূর্তের মধ্যেই পুড়ে ভস্ম হয় যায় গুদাম ঘরটি। কথায় বলে না, বিড়ালের আছে ষোলো প্রাণ। এরা কি আর সহজেই মরে।
পরদিন সকালে চার সওদাগরের মাথায় হাত। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তারা বলছেন, হায় হায়রে। এখন কী হবে আমাদের? (চলবে)