গত দিনের পর
তোমার দায়িত্বে থাকা বিড়ালের পা থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। এ দায়ভার তোমার। তুমিই তো বিড়ালের পায়ে বেঁধে রেখেছিলে ন্যাকড়া, নাকি?
এবার মোহন সওদাগরের মাথায় হাত। হায় হায়, এ কি বলেন এরা? আমি কেন এর দায় নেব? আমি তো বিড়ালটির যত্ন নিয়েছি মাত্র। আমি আমার কর্তব্য পালন করেছি। বিড়ালটিকে আমরা সবাই ভালোবাসি। সে যদি অন্য পায়ে আঘাত পেত, তা হলে সেই পায়ের যত্নে যিনি ছিলেন, তাকেই কি এই ক্ষতির দায়ভার নিতে হতো? না, এটা অন্যায়। এই ক্ষতি সবার। আমি কেন একা এই দায়ভার নেব?
অবশেষে কাজির দরবারে বিচার দিলেন মোহন সওদাগর। কাজি ছিলেন বড়ই বিজ্ঞলোক। তিনি বিষয়টা ভালো করে শুনলেন। বুঝলেন আসলে প্রকৃত ঘটনাটি কী। (চলবে)