গত দিনের পর
তিনি তখন বললেন, ‘হ্যাঁ, এ কথা সত্য যে বিড়ালের ডান পায়ে বাঁধা ন্যাকড়ার আগুন থেকেই গুদাম ঘরে আগুন ছড়িয়ে পড়েছিল। কিন্তু বিড়ালের এক পায়ে লাগা আগুন সারা গুদাম ঘরে ছড়িয়ে পড়ল কিভাবে? নিশ্চয়ই এর জন্য অন্য তিন পা-ই দায়ী। অন্য তিনটি পা যদি বিড়ালটি বয়ে না বেড়াত, তাহলে তো আগুন আর ছড়াত না।
কাজেই গুদাম ঘর পুড়ে যাওয়ার জন্য বিড়ালের আহত পা নয়, এর জন্য দায়ী বিড়ালের অন্য তিনটি পা।’
কাজি সাহেব আরো বললেন, ‘আমি আদেশ করলাম বিড়ালের বাকি তিন পায়ের যতœ যে তিন সওদাগর নিয়েছিলেন, তাদেরকেই এ ক্ষতি পুষিয়ে দিতে হবে। এবং চতুর্থ সওদাগরের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিও পুষিয়ে দিতে হবে তাদেরকে। এটাই কাজির আদেশ।’
(চলবে)
