প্রথম অংশ
মৃত্যুশয্যায় শুয়ে তিনি স্ত্রীকে ডাকলেন। অত্যন্ত বিদ্যান ও বিজ্ঞ কবিরাজ তিনি। স্ত্রী কাছে এলে বললেন, আমার শিশুপুত্রটিকে তুমি আমার মতোই কবিরাজ বানাবে। শোকে-দুঃখে, অসুখে-বিসুখে যেন সে মানুষের সেবা করতে পারে। আর তার নাম রাখবে, হাসিবু কারিম আদ্দিন।
স্ত্রীকে কথাটি বলে তিনি চলে গেলেন ইহজগৎ ছেড়ে। সে অনেক দিন গত হয়েছে। হাসিবু কারিম আদ্দিন এখন কিশোর। স্কুলে যায় সে। কিন্তু স্কুল তার ভালো লাগে না। স্কুলের গৎবাধা বিদ্যায় মন বসে না তার। একদিন হাসিবু স্কুল থেকে বাড়ি এসে মাকে বলে, মা, আমি আর স্কুলে যাবো না।
মা অবাক হন। বলেন, কেন? কী হয়েছে তোমার?
হাসিবু বলে, স্কুলের পড়া পড়তে আমার ভালো লাগে না।
(চলবে)