(গত দিনের পর)

কুঠার দিয়ে কেটে কেটে সে সুড়ঙ্গের মুখটি আরো একটু বড় করে নেয়। তারপর ধীরে ধীরে নেমে পড়ে সুড়ঙ্গের ভিতর।
সুড়ঙ্গের ভিতর পথটা মাটির নিচ দিয়ে অনেকদূর চলে গেছে। হাসিবু চলতে চলতে আরো গভীরে চলে যায়। সুড়ঙ্গের পথ দিয়ে শুধু হাঁটছে আর হাঁটছে সে। পেছনের কথা ভাবছে না। হাঁটতে হাঁটতে এক সময় বেশ ক্লান্ত হয়ে পড়ে। তাই হাসিবু সুড়ঙ্গের মাটির দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে। ঘুম ঘুম ভাব চলে আসে তার। হঠাৎ পিঠে কোনো পোকার কামড়ে ঘুম ভেঙে যায়। তীব্র জ্বালা করছে পিঠে। ওঠে দাঁড়ায় হাসিবু এবং ঘুরে দেখে একটি বিচ্ছু! ’নাকাব মরু’ নামের বিচ্ছু এটি। ভীষণ বিষাক্ত। প্রচণ্ড ভয় পেয়ে যায় হাসিবু। বিচ্ছুর কামড়ের ব্যথায় কুকড়ে উঠছে সে। হাসিবু আরো দেখতে পায় বিচ্ছুটি সুড়ঙ্গের মাটি ভেদ করে ওর দিকেই আবার এগিয়ে আসছে।
(চলবে)