(গত দিনের পর)

হাসিবুর প্রশ্নে সাপের দলনেতা বলেন, আমার নাম ‘সুলতানি ওয়া নিওকা’। সর্পরাজ আমি। জিন ও পরীর জাত আমরা। সাপের রূপ ধরে এই পাতালপুরীতে বসবাস করছি। এটা আমার প্রাসাদ। তুমি কেন আমার প্রাসাদে প্রবেশ করেছ হে বালক?
হাসিবু বলে, আমি নিজেই জানি না কেন, কোথায় এলাম এবং কোথায় যাবো আমি। একটি সুড়ঙ্গ পথ আমাকে এখানে নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি না, এই পাতালপুরী থেকে কীভাবে বের হবো। অথবা আদৌ বের হতে পারব কিনা।
স্বর্পরাজ বলেন, তোমার পিতাকে আমি চিনতাম। নামকরা কবিরাজ ছিলেন তিনি। আমার কাছ থেকেই কবিরাজি বিদ্যা শিখেছিলেন। তখন আমি এই পাতালপুরীতে ছিলাম না। আমি ছিলাম আল-কাফ নামক এক পর্বতমালায়। সেখানেই তার সাথে পরিচয় হয়েছিল আমার। (চলবে)