(গত দিনের পর)
সে যাই হোক, সে কথা না হয় পরে বলি। আগে চলো কিছু খেয়ে নিই। নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে তোমার। চলো এক সাথে খাবো আমরা। আমার ছাত্রের পুত্র তুমি। তোমাকে আপ্যায়ন করা তো আমার কর্তব্য।
সর্পরাজের আদেশে খাবার টেবিলে খাবার সাজানো হলো। সুস্বাদু ফল-ফলালি এবং পানীয় দিয়ে ভরে ফেলা হলো খাবার টেবিল। বেশ তৃপ্তি সহকারে তারা দু’জন খাবার খেলো। এরপর প্রাসাদের অন্য একটি কক্ষে গিয়ে বসে তারা। এবার সর্পরাজ শুরু করলেন তার নিজের কাহিনী।
তৃতীয় অংশ :
সর্পরাজ সুলতানি ওয়া নিওকা শুরু করলেন তার নিজের জীবন কাহিনী। তিনি হাসিবুকে বললেন, আমার জীবন কাহিনী বেশ লম্বা, অনেক বড়। ধৈর্য নিয়ে শুনতে হবে তোমাকে। (চলবে)
