(গত দিনের পর)

আমি বলি, সেটা হয়তো তোমার জন্য সম্ভব না-ও হতে পারে।
বোলোকিয়া বলে, কেন?
আমি : সে কথা না হয় পরেই বলবো তোমায়। এবার চলো তোমাকে সেই গুল্মগাছটির সন্ধান দিই।
আমরা দু’জন তখন চললাম আল-কাফ পাহাড়ের চূড়ার দিকে। অনেক উপরে উঠতে উঠতে বড় ক্লান্ত হয়ে পড়ি আমরা। পাহাড় চূড়ার কাছাকাছি এসে গুল্মগাছটিকে খুঁজে পেলাম আমরা। হালকা কোয়াশায় গুল্মের পাতায় পাতায় বিন্দু বিন্দু বরফ জমে আছে। আমি তাকে দেখিয়ে দিলাম গাছটি। বোলোকিয়া লতানো গাছটি থেকে অনেকগুলো পাতা ছিঁড়ে নিজের আলখেল্লার পকেটে রেখে দিলো। এরপর আমাকে নিয়ে সে চলে আসে সাগর পারে। সেখানে সে তার পকেট থেকে দুটি পাতা বের করে দুই পায়ে ঘষে নেয়। এরপর আমাকে নিয়ে হাঁটতে শুরু করে সাগর জলের ওপর দিয়ে। (চলবে)