(গত দিনের পর)

ঘটনার আকস্মিকতায় অন্য পরীকন্যরাও অবাক হয়। তারা জানে পুণ্যবতী এই সরোবরের পানির স্পর্শ পেলে কোনো আদম সন্তান আর জীবন্ত থাকে না। পরিপূর্ণ পাথরের মূর্তি হয়ে যায়। বোলোকিয়ার বেলায়ও তাই-ই ঘটল।
কিন্তু কাউকে এভাবে শাস্তি দেয়া পরীদের ধর্ম নয়। কেউ এটাকে সমর্থনও করে না। তাই, সুন্দরী পরীর এমন আচরণে অন্যপরীরা তার প্রতি ক্ষোভে ফেটে পড়ে। তারা তখন এই পরীকন্যাকে রেখেই আকাশে ওড়াল দেয়। ফেলে রেখে যায় তাকে এই পুণ্যবতী দ্বীপে।
সরোবরের পাড়ে একা হয়ে যায় সুন্দরী এই পরীকন্যা। পরনে তার কোনো কাপড় নেই। সে তখন কাপড় খুঁজে বেড়াতে লাগল। একা একা। খুঁজতে খুঁজতে একসময় সে আমার খাঁচার কাছে চলে এলো এবং আমাকে দেখতে পেল সে। আমাকে দেখেই সে চিনতে পারে, আমি তাদেরই কোনো স্বজাতি জিন। আমাকে দেখে সে তখন আরো অবাক হয়ে যায়। লাজে মরে যেতে চায় যেন।
আমি বলি, তোমার কাপড় ওই পাথরটার আড়ালে লুকিয়ে রাখা। আমি আরো বলি, ভয় নেই তোমার। (চলবে)