(গত দিনের পর)

নিওকা বলেন, তোমার চোখ বন্ধ করো এবং আমার এই সিল্কের কাপড়ের এই কোণাটি শক্ত করে ধরে রাখো। আমি যখন চোখ খুলতে বলবো, তখন চোখ খুলবে তুমি।
মুহূর্তের মধ্যে কিছু একটা ঘটে গেল বলে মনে হলো হাসিবুর কাছে। সর্পরাজের নির্দেশ পেয়ে সে চোখ খুলতেই দেখে সামনে তার নিজের গ্রাম। পাতালপুরী থেকে এক মুহূর্তও লাগেনি ওপরে তার গ্রামের মাটিতে পা ফেলতে। সর্পরাজকে অনেক ধন্যবাদ ও বিদায় জানিয়ে হাসিবু নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। আনন্দে এক বুক শ্বাস টেনে নেয় বুকে। বাড়ির সদর দরজার কাছে এসে সে ডাক দেয়, ‘মা, মা আমি ফিরে এসেছি। মা তুমি কই?’ মা কাছে আসতেই জড়িয়ে ধরে সে মাকে। আনন্দাশ্রুতে ভেসে যায় দু’জনের চোখ।
নিজের বাড়িতে এসে হাসিবু আনন্দে আত্মহারা হয়। তার মা এখনো বেঁচে আছেন এবং সুস্থই আছেন। হাসিবুকে ফিরে পেয়ে মায়ের আনন্দ আর ধরে না।
(চলবে)