(গত দিনের পর)
খবরদার পান করবে না। এই সর কিন্তু বিষ। যে পান করবে, মাত্র একদিন হায়াত পাবে সে। অর্থাৎ পরের দিনই মৃত্যু ঘটবে তার।
দ্বিতীয়বার উঠানো সর তোমাকে দিয়ে পাঠিয়ে দেয়া হবে উজিরের কাছে। আর এই সময়টাই হবে তোমার বুদ্ধি প্রয়োগের আসল ক্ষণটি। তুমি কৌশলে এই সরটুকু নিজে পান করবে। কারণ, এই দ্বিতীয় বারের সর যে পান করবে, সে হবে ভুবন বিখ্যাত কবিরাজ। দ্বিতীয় সরটুকু তুমি পান করার পর, সেই লুকিয়ে রাখা প্রথমবারের সরের পাত্রটি তুমি তুলে দিবে উজিরের হাতে। তিনি হয়তো বুঝবেন এটি দ্বিতীয়বারের সর। উজির এই সর পান করবে এবং পরের দিনই মৃত্যু ঘটবে তার। অন্যদিকে তুমি হয়ে উঠবে ভুবনবিখ্যাত কবিরাজ।
পাতিল থেকে তৃতীয়বার যে সর তোলা হবে, তোমাকে দিয়ে সেই সর পাঠিয়ে দেয়া হবে রাজার কাছে। তিনি সেই সর পান করার পরের দিন সব বিমার থেকে মুক্তি মিলবে তার। কারণ পাতিল থেকে তোলা সেই সরটুকুই পৃথিবীর যে কোনো রোগের জন্যই সেফা। (চলবে)
