(গত দিনের পর)
অত্যন্ত কলাকৗশলে দ্বিতীয় সরের পাত্র মনে করে উজিরকে পান করতে দেয়া হয় প্রথমবার তুলে রাখা সরের পাত্রটি। উজির সেটা বুঝতে পারেনি। সে নির্দ্বিধায় পান করে নেয় সেই সর। হাসিবু পান করে দ্বিতীয়বার তোলা সর। আর রাজাকে পান করানো হয় তৃতীয়বারের সর।
ফলে পরের দিনই রাজা সুস্থ হয়ে উঠলেন, উজির সাপের বিষের যন্ত্রণায় মারা যান। অন্য দিকে হাসিবুকে রাজা খুশি হয়ে উজিরের স্থলাভিষিক্ত করেন। আনন্দের বন্যা বয়ে যায় হাসিবুর মায়ের মনে।
হাসিবু কারিম আদ্দিন এখন ওই রাজ্যের এক প্রভাবশালী উজির এবং বিখ্যাত এক কবিরাজ হয়ে সে দেশের মানুষের সেবা করতে লাগলেন। ( শেষ )
