(গত দিনের পর)
সে তো একটা অবিক্রীত পণ্য বিক্রি করে দিয়েছে। বেশ চড়া দামেই বিক্রি করেছে। এখানে ভুল কোথায়?
এদিকে কোকোর বাবাও দোকানে বসে বেশ চিন্তিত। এই ছেলেকে সে কিভাবে মানুষ করবে? কিভাবে বুঝাবে যে, কাউকে শুধু কথায় ভুলিয়ে ভালিয়ে প্রয়োজন তৈরি করে দেয়াই ব্যবসার মূল উদ্দেশ্য নয়। ব্যবসা হলো সবার কল্যাণের জন্য। ব্যবসা এমনভাবে করতে হয় যেন উভয়পক্ষই লাভবান থাকে। বিক্রেতা বিক্রি করে লাভবান হবে, ক্রেতা পণ্যটি ক্রয় করেও লাভবান হবে। এটাই ব্যবসার নীতি। কিন্তু কোকো সে কথা বুঝতে চায় না। তার মনে শুধু প্রফিট। কোনো পণ্য ক্রেতাকে গছিয়ে দিতে পারলেই বুঝি ব্যবসায় সফলতা আসে।
বাড়ি ফিরে কোকোর বাবার সেই রাতে ঘুম আসছে না। কী হবে এই ছেলেকে দিয়ে। এমন ছলচাতুরী করে হয়তো অর্থ কামানো যায়, কিন্তু পরিতৃপ্তি মেলে না। আমি তো চাই, কোকো বড় মার্চেন্ট হয়ে উঠবে। আরো একটি দোকানের মালিক হবে সে। এমন ভ্রষ্ট নীতিতে ব্যবসা করলে কোকো অর্থ কামাতে পারবে ঠিকই, কিন্তু বড় মার্চেন্ট হতে পারবে না। মনে তৃপ্তিও মিলবে না ব্যবসায়। বিছানায় শুয়ে শুয়ে আরো অনেক কিছুই ভাবছেন তিনি। ঘুম আসছে না তার। (চলবে)
