ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বিমান বা উড়োজাহাজ চেনো। যুদ্ধবিমান চেনো কি? এটি কী? যে বিমান যুদ্ধে সরাসরি ব্যবহার করা যায় তাকে বলে যুদ্ধবিমান। এ বিমান থেকে বোমা ফেলা যায়, ক্ষেপণাস্ত্র ছোড়া যায় এবং গুলিবর্ষণ করা যায়। যুদ্ধবিমান বিভিন্ন আকার ও গতির হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি যুদ্ধবিমান রয়েছে। এর পরের স্থান রাশিয়ার। অন্যান্য উল্লেখযোগ্য বিমানশক্তি হচ্ছে চীন, ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, ইসরাইল, জার্মানি, ইতালি, ভারত, পাকিস্তান ও জাপান।