(গত দিনের পর)
এমন এক জনহিতৈষী রাণী পেয়ে তারা ধন্য।
একবার রাণী সিদ্ধান্ত নিলেন রাজ্যের গৃহপালিত সকল পশু-পক্ষী ও মশা-মাছিদের তিনি দাওয়াত করে খাওয়াবেন। ভোজের এক মস্তবড় আয়োজন করবেন তিনি পশুপক্ষীদের জন্য। যথারীতি তিনি ঢাক-ঢোল বাজিয়ে ঘোষণা করে দিলেন। রাজ্যের যত গৃহপালিত পশু-পাখি আছে, সবাইকে নিমন্ত্রণ করলেন তিনি। একদিন পশু-পক্ষীদের তৃপ্তিসহকারে খাওয়াবেন রাণী। এমন ঘোষণা শুনে গৃহপালিত পশু-পক্ষীদের আনন্দ আর দেখে কে। মহা হইচই পড়ে যায় রাজ্যময়।
তবে, রাণী কিন্তু বনের হিংস্র জীব-জন্তুদের নিমন্ত্রণ করেননি। কারণ তিনি তাদের বড্ড ভয় পান। ফলে, বন্য-পশুরা মনের দুঃখে মুখ ভার করে বনের এক কোণে পড়ে রইল। হিংস্র পশুদের অনেকে প্রতিজ্ঞাও করল, তারা এখন থেকে ভালো হয়ে যাবে। হিংস্রতা কারোরই পছন্দের নয়। (চলবে)
