কমলা ও তারুণ্যের কথা বলছি। কমলা তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। জানো, কেউ তারুণ্য হারাতে চায় না, দীর্ঘ দিন টিকিয়ে রাখতে চায়। এজন্য মানুষের চিন্তা ও চেষ্টার বিরাম নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন এক দারুণ আশা জাগানিয়া তথ্য- দিনে একটি কমলা খাওয়ার অভ্যাস গড়ে তুললেই হবে। এ কমলার উপাদানই তারুণ্যকে ধরে রাখবে বহু দিন। বিজ্ঞানীদের মতে, সাইট্রাস খাবার নিয়ম করে দৈনিক খেলে পাকস্থলী, ল্যারিংক্স আর মুখের ক্যান্সার কমে যাবে প্রায় ৫০ শতাংশ। জেনে রাখা ভালো, এই সাইট্রাস খাবারের সবচেয়ে বড় উৎস হচ্ছে কমলালেবু। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার কমলালেবু। ফলে থাকা প্রায় ১৭০ প্রকার ফাইটো কেমিক্যাল শরীরের জন্য খুবই দরকারি। এগুলো শরীরকে কর্মক্ষম রাখতে সহায়ক। এ ছাড়া এই উপাদানগুলো ধমনিতে চর্বি জমতেও বাধা দেয়।
কমলা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় অনেক গুণ। কারণ, এ ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এই ভিটামিন পানিতে দ্রবীভূত হয় এবং অপ্রয়োজনীয় অংশ বেরিয়ে যায় শরীর থেকে। এ জন্য এক দিনে বেশি না খেয়ে দৈনিক একটি করে কমলা খাওয়াই ভালো। এতে তারুণ্য টিকে থাকবে বহু দিন।