(গত দিনের পর)

উড়িয়ে দিলে আবারও তাদের খাবারের থালায় গিয়ে বসছিল। তাই আমরা ওদেরকে চোখ রাঙিয়ে তাড়িয়ে দিতে চেষ্টা করেছি, হে মহারাজ্ঞী।
রাণী বলেন, তোমরা বড় অপরাধ করেছ। আমার প্রাসাদে এসে আমার পোষ্যরা না খেয়ে চলে গেল। না খেয়ে চলে যেতে বাধ্য করেছ তোমরা। বলো কী শাস্তি দেবো তোমাদের?
গরুরা সমস্বরে বলে ওঠে, আমাদের অপরাধ হয়েছে রাণী। আপনি আমাদের যে শাস্তি দেবেন, সেই শাস্তিই মাথা পেতে মেনে নেবো।
রাণী এবার বললেন, তোমরা কাজটি ঠিক করোনি। মাছি ছোট হলেও ওরা তো আমারই আমন্ত্রিত অতিথি ছিল। রাণীর অতিথি হিসেবে প্রাপ্য সম্মানটুকু তোমরা ওদের দাওনি। (চলবে)