ছোট্টবন্ধুরা,
শীতকালে তোমরা বিভিন্ন ধরনের শীতের পোশাক পরো। শীতটুপি পরো কি? অনেকেই পরো।
শীতটুপি কী? সাধারণত মাথা ও কানকে শীত থেকে রক্ষা করার জন্য যে টুপি ব্যবহার করা হয় তাকে বলে শীতটুপি। কোনো কোনো শীতটুপিতে গলার শীত নিবারণের ব্যবস্থাও থাকে।
শীতপ্রধান দেশের মানুষ শীতটুপি বেশি ব্যবহার করে। শৈত্যপ্রবাহের সময় আমাদের দেশেও এর বেশ ব্যবহার লক্ষ করা যায়। এবার ছবি দেখো এবং আঁকো।