(গত দিনের পর)
সিংহ ঘোড়াটির লেজের কাছে শুয়ে পড়ে। শেয়াল এবার তার কাজ শুরু করে দেয়। সে বনের বেশ কিছু শক্ত লতাপাতা ও বেতগাছ জোগাড় করে নেয়। সেই বেত ও লতাপাতা দিয়ে প্রথমে সিংহের সামনের দুই পা শক্ত করে বাঁধে। এরপর সিংহের পেছনের পা দুটো ঘোড়ার লেজের সাথে এমন শক্ত করে বাঁধে যাতে সিংহের আর কোনো শক্তি না থাকে ছুটে যাওয়ার। বাঁধা-ছাদা শেষ হওয়ার পর হুক্কা হুয়া চিৎকার দিয়ে সে ঘোড়াকে বলে, ‘জিপ, ডোবিন জিপ।’ অর্থাৎ শেয়াল চিৎকার করে বলে, ‘ছুটো হে ঘোড়া, ছুটো। জীবন বাজি রেখে ছুটে চলো। এক দৌড়ে চলে যাও তোমার মনিবের কাছে। এক মুহূর্তও থামবে না কোথাও, যাও।’
শেয়ালের চিৎকারে ঘোড়া লাফ দিয়ে ওঠে। উঠেই দেয় ছুট। ছুটে চলছে তো চলছেই। সিংহকে টেনে হিঁচড়ে নিয়ে চলছে সে তার মনিবের বাড়ির দিকে।
(চলবে)
