নয়নতারার কথা বলছি। ফুলটি দৃষ্টি কাড়ে। এ ফুল বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। তবে আমাদের দেশে এটি নয়নতারা নামেই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ঈধঃযধৎধহঃযঁং ৎড়ংবঁং। এটি অঢ়ড়পুহধপবধব (ফড়মধহব, ড়ষবধহফবৎ) পরিবারের উদ্ভিদ।
নয়নতারা গাছ উচ্চতায় ৬০-৮০ সেন্টিমিটার (দুই ফুট) পর্যন্ত হয়। সুন্দর সবুজ চকচকে পাতাযুক্ত গুল্ম ধরনের গাছ। ফুল ফোটে সারা বছর। গাছও লাগানো যায় সব ঋতুতে।
ফুল বিভিন্ন রঙের হতে পারে। যেমন- সাদা, বেগুনি ও গোলাপি বর্ণের হয়। অসাধারণ ছোট একটি ফুল। দেখলে চোখ জুড়িয়ে যায়। যেকোনো মানুষকেই এই ফুল আকর্ষণ করতে সক্ষম।
কলম করে নয়নতারা লাগানো যায়। গাছটি গরু-ছাগলে খায় না। বুনো জংলি এই গাছটি সহজে মরেও না, আর অনাদরে অবহেলায়ও এটি বাঁচতে পারে।
এই উদ্ভিদের ভেষজ গুণাগুণ রয়েছে। এ গাছ থেকে বের করা রসে আফ্রিকায় এক সময় ডায়াবেটিসের চিকিৎসা হতো। এতে কিছু এলকালয়েড রয়েছে, যা বর্তমানে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো আরো কাজে লাগবে।
নয়নতারার কথা বলছি। ফুলটি দৃষ্টি কাড়ে। এ ফুল বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। তবে আমাদের দেশে এটি নয়নতারা নামেই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ঈধঃযধৎধহঃযঁং ৎড়ংবঁং।...
