(গত দিনের পর)
প্রিন্স রিঙ ফিরে আসার পাঁচদিন পরের ঘটনা। সুন্দর কারুকাজ করা একটি লাল রেশমি কাপড় কিনে এনে প্রিন্স রিঙ তার প্রিয় সিগনিকে উপহার দেয়। তারপর বলে, ‘এই রেশমি কাপড় দিয়ে তুমি বানিয়ে নাও বিয়ের পোশাক। তাড়াতাড়ি সেলাই করে নাও। দুই দিন পরেই তো আমাদের বিয়ে।’ এই রেশমি কাপড়ের পোশাকে তোমায় মানাবে বেশ।
কিন্তু ডাইনি হারিয়ার জানা তো নেই সূচিকর্ম। কিভাবে সেলাইয়ের কাজ করতে হয়? আসলে সেলাইয়ের কথা শুনেই ডাইনির মেজাজ গেছে বিগড়ে। তাই প্রিন্স রিঙ চলে যাওয়ার পরেই ডাইনি হারিয়া রাগে অগ্নিশর্মা হয়ে যায়। সে তখন কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে দামি রেশমি কাপড়। তারপর টুকরোগুলো সে জানালা দিয়ে ছুড়ে বাইরে ফেলে দেয় ।
সেই রাতে ওক বৃক্ষের কোঠরে লুকিয়ে থাকা আসল প্রিন্সেস সিগনি ও প্রিন্স আসমান্ড বাগানে ঘুরতে বের হয়। হঠাৎ তাদের চোখে পড়ে নকল সিগনির ঘরের জানালার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেশমি কাপড়ের টুকরো। তারা পায়ে পায়ে এগিয়ে যায় জানালার কাছে। কাপড়ের ছেঁড়া টুকরোগুলো কুড়িয়ে নেয়ার পর তাদের নজর পড়ে ঘরের ভিতরে। (চলবে)
(গত দিনের পর)প্রিন্স রিঙ ফিরে আসার পাঁচদিন পরের ঘটনা। সুন্দর কারুকাজ করা একটি লাল রেশমি কাপড় কিনে এনে প্রিন্স রিঙ তার প্রিয় সিগনিকে উপহার দেয়।...
