চীনের সিয়ানফু প্রদেশ। বিস্তীর্ণ চারণভূমি ও বৃক্ষ শোভিত বনাঞ্চল। চারণভূমির ছোট ছোট গুল্মলতা ও বৃক্ষের ছায়াঢাকা প্রান্তর। এই প্রান্তরের কোনো পায়ে চলা পথ ধরে হেঁটে যাচ্ছেন এক বৌদ্ধ সন্ন্যাসি। সন্ন্যাসিরা সাধারণত বন-বাদাড়ের কোনো নির্জন স্থানে বসে ধ্যান করেন। কিন্তু এই সন্ন্যাসির অভ্যাসটি ছিল ভিন্ন। তিনি পথে প্রান্তরে ঘুরে বেড়ান। মাঝে মাঝে থমকে দাঁড়ান এবং ধ্যানমগ্ন হয়ে সমাধিতে চলে যান। এটাই তার অভ্যাস। ক্লান্তিহীন পথ চলায় কোনো ক্লান্তি নেই তার। নেই খাওয়া, নেই বিশ্রাম, নেই ঘুম। পৃথিবীর পথ-প্রান্তরই যেন তার আপন নিবাস। ঘুরে বেড়ানোই তার গৃহস্থালি।
বেড়াতে বেড়াতে একদিন তিনি চলে এলেন কুকু নুর নামের এক বনাঞ্চলে। চারি দিকে উঁচু উঁচু বৃক্ষ আর ফাঁকা প্রান্তর। প্রান্তরের এক মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন সন্ন্যাসি। হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত হয়ে পড়লেন বুঝি। (চলবে)