(গত দিনের পর)
সন্ন্যাসী দেখতে পেলেন, দূর আকাশের গায়ে দু’টি অগ্নিকুণ্ডলি দিগি¦দিক ছুটে বেড়াচ্ছে। মনে হচ্ছে, এক অগ্নিকুণ্ডলি যেন আরেক অগ্নিকুণ্ডলির পিছু নিয়েছে। ছুটতে ছুটতে তারা এক সময় মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যায়। আরো কিছুক্ষণ পর মেঘের গুড়ুগম্ভীর শব্দ শুনতে পেলেন সন্ন্যাসী। তারপর শুনতে পেলেন বজ্রপাতের মতো কান ফাটানো চিৎকার।
আরো কিছুক্ষণ পর, অঝোর ধারায় শুরু হলো রক্তবৃষ্টি। সন্ন্যাসী তখন বুঝতে পারলেন খুব সম্ভবত ওই দেবদূতের তীরের আঘাতে রাক্ষসীর মৃত্যু হলো। তারই গায়ের রক্তের ধারা বৃষ্টির মতো ঝরে পড়ছে এখন পৃথিবীতে।
(শেষ )
