(গত দিনের পর)
যাবে তুমি আমার সাথে আমার পিতার নাগরাজ্যে?
ছোট্ট সাপের বাচ্চার এমন কথায় সওদাগরপুত্র বেশ অবাক হয়। সে বলে, তুমি নাগরাজ ইন্দ্রাশার পুত্র! তা হলে এখানে ওঝাদের হাতে ধরা পড়লে কীভাবে?
আমি আমাদের সাম্রাজ্য ছেড়ে কৌতূহলবশত বাইরে বেরিয়ে পড়েছিলাম। ঝর্ণার পানিতে সাঁতার কেটে কেটে কখন যে উপরের এই দুনিয়ায় চলে এসেছি, বুঝে উঠতে পারিনি। যখন বুঝতে পারি, তখন দেখি আমি ওঝাদের হাতে বন্দী। তুমি আমাকে আমার পিতা ইন্দ্রাশার কাছে নিয়ে যাও। তোমার দিন ফিরে যাবে তাতে। আমিও ফিরে যেতে পারব আমার রাজ্যে।
সওদাগরপুত্র তখন বিড়ালছানা ও কুকুরছানাকে বলে, তোমরা এখানে অপেক্ষা করো। আমি না আসা পর্যন্ত তোমারা এই স্থান ছেড়ে অন্য কোত্থাও যাবে না। আমি পাতালপুরী থেকে ফিরে আসি। তারপর তোমাদের দু’জনকে নিয়ে ফিরে যাবো বাড়ি।
(চলবে)
