(গত দিনের পর)
রূপের কন্যা ভাবে, কে এই বুড়ি দাদি মা? এমন ভাবে কথা বলছে, যেন কত কালের আত্মীয় আমার। হায়, কতকাল যে বাবা মা আত্মীয়ের মুখ দেখি না। এমন কথা ভাবতে ভাবতে রূপের কন্যা বলে, তুমি কে গো দাদি মা? তোমাকে তো চিনতে পারছি না?
রাক্ষুসী বুড়ি এবার এমন ভান করে যেন এ কথা শুনে সে আকাশ থেকে পড়ল। আমাকে চিনতে পারছ না বহিন? তোমার দাদি মা আমি। অনেক দূর দেশে বাড়ি আমার। তোমার কথা মনে পড়ে এতটা পথ হেঁটে হেঁটে এলাম। তোমাকে দেখতে এলাম বহিন। আর তুমি কিনা বলছ, আমি কে? হায় কপাল আমার। এ কথা বলতে বলতে নিজের কপাল চাপড়াতে লাগল বুড়ি রাক্ষুসী।
রূপের কন্যা ভাবল, হয়তো হতেও পারে। আমি তো আর আত্মীয়দের সবাইকে চিনি না। হয়তো আমারই কোনো দূর সম্পর্কের আত্মীয় সে। আহা, হেঁটে হেঁটে কতটা পথ পাড়ি দিয়ে এসেছে আমাকে দেখতে। থাকুক না এ বাড়িতে কয়েকটা দিন। কত ঘরই তো ফাঁকা পড়ে আছে। আমাদের তো আর খাবারেরও অভাব নেই।
(চলবে)
(গত দিনের পর)রূপের কন্যা ভাবে, কে এই বুড়ি দাদি মা? এমন ভাবে কথা বলছে, যেন কত কালের আত্মীয় আমার। হায়, কতকাল যে বাবা মা আত্মীয়ের...
