(গত দিনের পর)

তারপর বলে, ওগো দাদুভাই, দরজা খোল, এই দেখো, তোমার রূপের কন্যাকে নিয়ে এসেছি।
ওঠো দাদুভাই, ওঠো। তোমার দুঃখের দিন ফুরালো বুঝি। সেই স্বপ্নের মেয়েটি এখনি চলে আসবে তোমার কাছে। তুমি ডাকলেই চলে আসবে সে। এই দেখো দাদুভাই, এই দেখো শ্রী আংটি, যে আংটি যার কাছে যায়, তার কথা বলে। তোমার স্বপ্নের রাজকন্যাকে এনে দেবে এই আংটি। রূপের কন্যার সাথে তুমি আরো পাবে একটি রাজপ্রাসাদও। সাথে নানান ফুলে সাজানো বাগান। ওঠো দাদুভাই। এই শ্রী আংটির কাছ থেকে তোমার আরাধ্য কন্যাকে চেয়ে নাও।
আনন্দের আতিশয্যে যেন পাগলের মতো দরজা খুলে বাইরে এসে দাঁড়ায় রাজপুত্র। তারপর সে দ্রুত হাতে রাক্ষুসী দাদি মার হাত থেকে ছিনিয়ে নেয় শ্রী আংটিটি। এই আংটির কথা অনেক আগে সেও শুনেছিল। এই আংটির কাছ থেকে চেয়ে নিতে হয় নিজের আরাধ্য ধন। যা কিছু চাওয়া হয়, সব কিছুই পাওয়া যায় এই আংটির কাছে। (চলবে)