(গত দিনের পর)
রাজপুত্র বলে, তা হবে না দাদি মা। তোমাকে বাড়ি যেতে দিবো না। আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। এই এক মাস তুমি খাবে দাবে আর ঘুমাবে। দেখতে দেখতেই চলে যাবে একটি মাস।
নাগপুত্র বিড়ালের মুখে এমন কথা শুনে বলে, তা হলে রাক্ষুসী বুড়ির মৃত্যু অনিবার্য। আজ রাতেই তার ভবলিলা সাঙ্গ হবে। বুড়ি কোথায় থাকে আমাকে জানিয়ে দাও তোমরা। এক ছোবলেই বিষদাঁত বসিয়ে দিই বুড়ির পায়।
কুকুর বলে, বুড়ির ভবলীলা না হয় সাঙ্গ করলে। কিন্তু শ্রী আংটি উদ্ধার করবো কিভাবে? বুড়ির সাথে তো আংটিটিও চলে যাবে কবরে।
নাগপুত্র বলে, সে চিন্তা পরে করা যাবে। আগে আমাকে দেখিয়ে দাও কোথায়, কোন ঘরে ঘুমিয়ে আছে রাক্ষুসী বুড়ি।
কুকুরটি বাইরেই বসে থাকে। বিড়ালকে নিয়ে নাগপুত্র চলে যায় রাক্ষুসীর অন্ধকোটা ঘরে। নাগপুত্রকে দেখিয়ে বিড়াল বলে, এই ঘরেই ঘুমিয়ে আছে রাক্ষুসী বুড়ি। (চলবে)
