ছোট্ট বন্ধুরা,

তোমরা তো অনেক পাখি চেনো। ধনেশ পাখিও হয়তো চিনে থাকবে। বাংলাদেশের জঙ্গলে এ পাখি দেখা যায়। আফ্রিকাতেও এটা রয়েছে। ধনেশ পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে-এর শরীরের তুলনায় ঠোঁট বড়। ঠোঁটের ওপর আবার একটা উল্টানো খাড়ার মতো অংশ রয়েছে; অনেকটা চামচাকৃতি ধরনের। ধনেশ পাখির ঠোঁট ও হাড় থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। কিছু বেদের কাছে এ পাখির ঠোঁট ও হাড় পাওয়া যায়। ধনেশ পাখি ডিম পাড়ে গাছের কোটরে। ধনেশকে ইংরেজিতে কী বলে? Hornbill.