(গত দিনের পর)
নওকর দ্বিতীয়বার সাপের মাথায় ওপর থেকে হাতখানি নামিয়ে আনে। ছুঁয়ে দেয় আবার তার প্রিয় নাগকন্যাকে। তারপর হাত সরাতেই সাপটি বলে, এবার তোমার কী অনুভূতি হয়েছিল, প্রিয়তম?
নওকর বলে, এবার আমার কাছে মনে হচ্ছিল, পৃথিবীর সব মানবজাতির ভাষা যেন আমি শিখে ফেলেছি।
এবার তুমি তৃতীয়বার আমার মাথায় তোমার আদরের হাতখানি বুলিয়ে দাও। সাবধান প্রিয়তম। আমি কিন্তু অতি কষ্টে নিজেকে সামলিয়ে রাখছি তোমাকে ছোবল মারা থেকে বাঁচাতে। সাবধান হও, ভুলে যেও না আমি কিন্তু এখন একটি সাপ, কালনাগিণী। অন্য কেউ নই। সাবধানে আমার মাথায় আরেকটিবার হাত বুলিয়ে দাও। সতর্ক থেকে, ভুলেও যেন তোমার হাতে ছোবল মেরে না বসি।
সাপের কথায় সে আরো সতর্ক হয়। আরো সচেতন হয়। বাস্তবে ফিরে আসে। এতক্ষণ যেন সে একটা মোহের মধ্যে ছিল। কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিল সে। সে কি বেঁচে আছে, নাকি মরে গেছে, সেই বোধটুকুও যেন ছিল না তার। (চলবে)
(গত দিনের পর)নওকর দ্বিতীয়বার সাপের মাথায় ওপর থেকে হাতখানি নামিয়ে আনে। ছুঁয়ে দেয় আবার তার প্রিয় নাগকন্যাকে। তারপর হাত সরাতেই সাপটি বলে, এবার তোমার কী...
