ছোট্ট বন্ধুরা,

আজ তোমরা জানবে কুরচি সম্পর্কে। কুরচী কী? একধরনের গাছ বা ভেষজ উদ্ভিদ। ওষুধ তৈরি করতে এ গাছের মূল, বাকল ও বীজ ব্যবহার করা হয়। কুরচি অ্যামিবাজনিত আমাশয়, ব্যাকটেরিয়াজনিত আমাশয়, রক্তমূত্র, ব্রংকাইটিস ও কৃমিরোগ নিরাময় করে। বড় হয়ে তোমরা এ গাছ সম্পর্কে নিশ্চয়ই আরো বেশি জানতে পারবে। কেউ বা করবে গবেষণা। এবার কুরচিগাছের ইংরেজি জেনে নাও- ঈড়হবংংর ঃৎবব. এখন ছবি দেখো।