ফেব্রুয়ারি-১৮
১৪৮৬ : গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেবের জন্ম।
১৫৪৬ : প্রোটেস্ট্যান্ট ধর্মের সংস্কারক জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথারের মৃত্যু।
১৫৬৪ : কালজয়ী ইতালীয় চিত্রশিল্পী, স্থপতি, ভাস্কর ও কবি মাকেলাঞ্জেলোর মৃত্যু।
১৮৩০ : বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের স্মরণীয় ব্যক্তিত্ব হ্যালহেডের জন্ম।
১৮৬১ : প্রথম ইতালীয় পার্লামেন্ট অধিবেশন বসে।
১৯১৫ : ডুবোজাহাজের সাহায্যে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু।
১৯৩৭ : গবেষক ও পণ্ডিত আনিসুজ্জামানের জন্ম।
১৯৪৬ বোম্বাইয়ে পাঁচ দিনব্যাপী নৌ বিদ্রোহের সূচনা হয়।
১৯৫১ নেপালের রাজা সাংবিধানিক রাজতন্ত্র কায়েম করেন।
১৯৬৫ জাম্বিয়া কমনওয়েলথভুক্ত স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়।
১৯৬৭ মার্কিন পদার্থবিদ রবার্ট ওপেনহাইমারের মৃত্যু।
১৯৬৯ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯৭৯ বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৯৯৭ বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা যাত্রী বহন শুরু করে।