(গত দিনের পর)
লাফ দেই, ডুব দেই, আবার ভেসে উঠি। পোকা-মাকড় ধরে খাই। অনেক খাবার আছে গো এখানে। বুঝলে? খাবারের কোনো অভাব নেই। চলে আসো।
কিন্তু শালিক পাখিটি কুয়োর তলায় যায় না। সে বলে, তুমি দেখছি বোকা এক হদ্দ। তুমি কি জানো, তোমার ওই পাতকুয়োর জগতের চেয়ে অনেক অনেক বড় এক জগৎ রয়েছে উপরে? তোমার কল্পনাতেও ধরবে না এই জগতের বিশালত্ব। পাতকুয়োর দেয়াল বেয়ে উপরে উঠে আসো। দেখে যাও হে ছোট্ট ব্যাঙ। এমন বিশাল জগৎ দেখলে তুমি অবাক হয়ে যাবে।
কিন্তু ব্যাঙটি উপরে উঠে আসে না। দুই জগতের দুই বাসিন্দা কেউ কাউকে বুঝে না, বুঝাতেও পারে না। মাঝে মাঝে পাখিটি পাতকুয়োর উপরে আসে, এসে ব্যাঙটিকে দেখে যায়। মাঝে মাঝে কথা বলে, অনেক কথাই বলে। পাখিটি বলে, ওহে ব্যাঙ, ছোট্ট পুঁচকে ব্যাঙ! তুমি জানো না বাইরের জগতটা কত সুন্দর, কত বিশাল। কী করে যে বুঝাই তোমাকে। এখানে বড় বড় বৃক্ষরাজি আছে, নদী আছে, সাগর আছে। (চলবে)
