(গত দিনের পর)

এদিকে ব্যাঙটিও বুঝতে পারছে না তার এমন সুন্দর জগতটাকে কেউ পছন্দ করে না কেন? কেন এই কুয়োটাকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করে। অনেক দিন কেটে গেল এভাবে। এখন আর কোনো পাখি কুয়োর কিনারে আসে না। ব্যাঙের সাথে কথাও বলে না। ব্যাঙটির জীবনও ঝুট ঝামেলাহীন, একা একা ভালোই কেটে যায়।
অনেক দিন পর আবার এক দিন ওই খয়েরি রঙের শালিক পাখিটি এলো কুয়োর ধারে। কিন্তু আজ এসে সে কোনো কথা বলছে না। কুয়োর পাড়ে বসে স্বাভাবিক কণ্ঠে গান গাইল। নাচল, লেজ নাড়ল। শালিক পাখির গান শুনতে কার না ভালো লাগে? নিচে পাতকুয়োর তলায় বসে বসে ব্যাঙ শুনছিল শালিক পাখির গান। গান শুনে তার মনটা ভালো হয়ে যায়। সে খয়েরি শালিক পাখিকে বলে, হ্যালো, মিস্টার ব্রাউন ম্যাগপি, কেমন আছো হে? দয়া করে নিচে নেমে আসো। কাছে এসে গান শুনিয়ে যাও। তুমি তো সুন্দর গান করো হে! (চলবে)